ছবি: সংগৃহিত
রাজনীতি

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে সাদিক কায়েম বলেন, সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তার আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হয়েছে। ছাত্রশিবিরকে নিজের ‘আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন’ উল্লেখ করে তিনি লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই কেটেছে।

তিনি আরও লেখেন, ছাত্রশিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করেছে। পাশাপাশি আত্মিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রেও সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করেন।

স্মৃতিচারণ করে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন বলেও জানান তিনি।

পোস্টের শেষাংশে আবু সাদিক কায়েম সংগঠনের কর্মীদের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতে নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে ছাত্রশিবির আরও কার্যকর ভূমিকা রাখবে ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা