তোফায়েল আহমেদ
রাজনীতি

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজার নামাজ আজ সোমবার (১ জুন) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ রাজধানীর একটি হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২ জুন) মরদেহ ভোলা জেলায় নেওয়া হবে। পরিবহন পরিস্থিতি অনুযায়ী হেলিকপ্টার অথবা বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ ভোলায় পৌঁছানো হতে পারে। সেখানে জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ভোলা সদর উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশের এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্র জানায়, বয়সজনিত নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। জীবনের শেষ সময়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এই প্রবীণ নেতা। তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ছাত্রনেতা থেকে জাতীয় রাজনীতির অন্যতম মুখ

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তোফায়েল আহমেদ স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা