রাজনীতি

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন আবার সেই একাত্তরের মতোই দেশের মধ্যে ষড়যন্ত্র করছেন,দেশ বিক্রির ষড়যন্ত্র করছেন তারা কিন্তু সফল হতে পারে নাই। তারা একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই তাদের গাত্রদহ শুরু হয়ে যায়। শনিবার সকাল থেকে শুরু করে মাদারীপুর-৩ নির্বাচনী আসনের বিশটি ইউনিয়নে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণকালে ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,বাংলাদেশে রাজনীতিতে জাতীয়তাবাদীদল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে আছে,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের যোদ্ধা ছিলেন,বীর উত্তম ছিলেন তার গড়া দল আজকের জাতীয়তাবাদী দল। বাংলাদেশ,স্বাধীনতা এবং একাত্তর জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা সকলে ধারণ করে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ ও বর্তমান বিএনপি সরকার স্বাধীনতার পক্ষে থাকবে ও জনগণের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পি.পি এমারাত হোসেন খান, ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সরদার,সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা