ছবি: সান নিউজ
রাজনীতি

যশোর-৬ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর-৬ (কেশবপুর) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান সহকারী রিটার্নিং অফিসার ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নিকট আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক জনাব নুরুল ইসলাম রিপন এবং যুগ্ম আহ্বায়ক ডা. আবু বকর সিদ্দিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা শেষে ব্যারিস্টার মাহমুদ হাসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তাঁর অঙ্গীকার। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি আপসহীনভাবে কাজ করতে চান।

এ সময় তিনি কেশবপুরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা