ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

সান নিউজ অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুস সালামের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিরা ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেয়া হয়।

দেশে ফেরার পর গত শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। গুলশান, বনানী ও বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলীয় পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।

উল্লেখ্য, এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। সে সময় বিদেশে অবস্থানের কারণে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে তিনি দীর্ঘদিন দেশে আসতে পারেননি এবং ভোটার হওয়ারও সুযোগ পাননি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তাঁর পৈতৃক এলাকা বগুড়ার সদর আসন (বগুড়া-৬) থেকেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তাঁর পক্ষে উভয় আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

গত বছরের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

ইতোমধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে মোট ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার ২০টি আসনে সংগ্রহ করা হয়েছে ৩৪৪টি মনোনয়নপত্র।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে কিংবা মিছিল বা শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানাসহ সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে।

মনোনয়নপত্র জমা শেষে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলবে। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

এদিকে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত বাকি ৫৬টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিতে পারবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা