ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোটার হওয়ার নিবন্ধন প্রক্রিয়া শেষ করলেন তারেক রহমান

সান নিউজ অনলাইন

১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন থেকে ফেরার দুই দিন পর আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। সেখানে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া ও জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।

তারেক রহমান দেশে এসে ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন—এ তথ্য আগেই জানিয়েছিল বিএনপি। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল।

আজ দুপুর ১টার দিকে তিনি নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান। ভবনের নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি–সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে। ওই কক্ষে গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) এবং স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান।

এ সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

রাজধানীর ঢাকা–১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য তারেক রহমান অনলাইনে আবেদন করেছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা