ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা 

সান নিউজ অনলাইন

ঢাকা-১৫ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সিনিয়র নেতারা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলটির সিনিয়র নেতারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর হাতে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করার লক্ষ্যে ডা. শফিকুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। জামায়াতে ইসলামী সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করে এবং এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করাকে দলটির দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (২৯ ডিসেম্বর)।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা