ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭ সেশন) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালক রাশেদুল ইসলাম ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

এতে সহ-সভাপতি পদে ২৩ ভোট পেয়ে জিয়াউল হাসান পলাশ এবং ২০ ভোট পেয়ে মাসউদুল আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আল আমিন তালুকদার ও আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে মাহমুদুর রহমান পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অলোক সাহা ২৭ ভোট পেয়ে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল এবং নির্বাহী সদস্য পদে এস. এম. রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে. এম. সবুজ ও তরুণ সরকার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত ও তরুণ সরকার সমান ভোট পাওয়ায় সিনিয়র হিসেবে চিত্তরঞ্জন দত্ত তার পদটি সন্তানতুল্য তরুণ সরকারকে মনোনীত করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আক্কাস সিকদার সভাপতি, আব্দুল মান্নান তাওহীদ দপ্তর সম্পাদক এবং মো. রাজু খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির সদস্যদের বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা