ছবি: সান নিউজ
সারাদেশ

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে ছাত্রজনতা।

শনিবার বিকেল ৩টায় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদীর হত্যার প্রধানসহ মূল হোতাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও গ্রেপ্তার করতে পারেনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।

বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন।

তাদের কথা শুনে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেয়। সড়ক বন্ধ থাকায় ঢাকা-খুলনা আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড়ে কয়েক শতাধিক গাড়ি আটকে পড়ে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা