ছবি: সান নিউজ
সারাদেশ

কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

রাজীব চৌধুরী, কেশবপুর

কেশবপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. শফিউদ্দীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম।

শনিবার (২০ ডিসেম্বর) কেশবপুর দলিল লেখক সমিতির চত্বরে উৎসবমুখর পরিবেশে দলিল লেখক সমিতির ভোটাররা ভোট প্রদান করেন। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এবার ৬১ ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. শফিউদ্দীন এবং ৭২ ভোট পেয়ে চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম। সহ-সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ হালদার। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান-১, সাংগঠনিক সম্পাদক পদে সাহিদুজ্জামান এবং প্রচার সম্পাদক পদে মো. তৌহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

সদস্য নির্বাচিত হয়েছেন— আব্দুল হালিম, আকরাম হোসেন, আব্দুল গফুর, শাহিদুজ্জামান, সাধন কুমার চক্রবর্তী, রুহুল আমিন এবং লুৎফর রহমান-১।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৯০টি এবং বাতিল ভোটের সংখ্যা ১টি।

দলিল লেখক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেশবপুর দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা মো. আব্দুল মমিন। প্রিজাইডিং অফিসারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন কেশবপুর সাব-রেজিস্ট্রার অফিসের মো. ইকবাল হোসেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা