ছবি: সান নিউজ
সারাদেশ

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

কেশবপুর প্রতিনিধি

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক সেবাগ্রহীতা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মো. হাদিউজ্জামানের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ওই সেবাগ্রহীতা মুজিবুর রহমান কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবুর রহমান একটি মামলা-সংক্রান্ত নথির অনুলিপি সংগ্রহের জন্য ১৯ আগস্ট ও ১৫ অক্টোবর উপজেলা ভূমি কার্যালয়ে আবেদন করেন। কিন্তু বারবার যোগাযোগ করেও তিনি অনুলিপির কপি পাননি।

মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মো. হাদিউজ্জামান ওই নথির কপি দিতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মুজিবুর রহমান তাঁর চাহিদা অনুযায়ী ১০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু বাকি টাকা না দেওয়ায় তাঁকে ঘোরাতে থাকেন হাদিউজ্জামান।

মুজিবুর রহমান আরও অভিযোগ করেন, সর্বশেষ গত সোমবার তিনি কার্যালয়ে গিয়ে অনুলিপির কপি চাইলে সার্টিফিকেট সহকারী হাদিউজ্জামান তাঁর জামার কলার ধরে মারধর করেন এবং দা দিয়ে কেটে ফেলার হুমকি দেন। একই সঙ্গে তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে জেলে পাঠানোর হুমকিও দেন। এই ঘটনায় তিনি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “জীবনে এভাবে অপমানিত হব, ভাবতেই পারিনি। ওই ঘটনার পর থেকে রাতে ঘুমাতে পারছি না। মানসিকভাবে খুব ভেঙে পড়েছি।”

অভিযুক্ত হাদিউজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মুজিবুর রহমানকে কোনোভাবেই মারধর করিনি এবং ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার কথাও সত্য নয়। তার মামলাটি খারিজ হয়ে যাওয়ায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে এমনটি করছেন।”

কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, “আমি বিষয়টি শুনেছি। অভিযোগকারীকে ডেকে বিস্তারিত শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন বলেন, “সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা