ছবি: সান নিউজ
সারাদেশ

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায় করে, যা অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে ব্যবহৃত হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় খাগড়াছড়ি ২০৩ ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো বিভিন্ন ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, ঠিকাদার, শিক্ষক এমনকি সাধারণ মানুষের কাছ থেকেও চাঁদা আদায় করছে। চাঁদাবাজির অর্থ শেষ পর্যন্ত ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে। যা পার্বত্য এলাকার শান্তি–সম্প্রীতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি পাহাড়ের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে।

ব্যবসায়ীদের উদ্দেশে রিজিয়ন কমান্ডার বলেন, “কেউ চাঁদা নিতে এলে ‘সেনাবাহিনীর নিষেধ রয়েছে’ বলে চাঁদাবাজদের হুঁশিয়ারি করতে বলেন। আজ থেকেই চাঁদা দেওয়া বন্ধ করুন। আপনাদের ব্যবসা-বাণিজ্য এবং জীবনের নিরাপত্তা রক্ষা আমরা নিশ্চিত করবো।”

পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান সভায় অংশ নেওয়া ঠিকাদার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। পাহাড়ের শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ব্রিগেড কমান্ডার সকলের সহযোগিতা কামনা করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা