ছবি: সংগৃহীত
সারাদেশ

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপপরিচালক মাদারীপুরে উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপপরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদারীপুরে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেল ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয়।

রবিবার সৈয়দ নাইম রহমান পুরান বাজারের রয়েল রেস্ট হাউসে ওঠেন এবং তিনি বলেছিলেন যে, তার একটি চাকরির পরীক্ষা রয়েছে। তিনি দুই থেকে তিন দিন সেখানে থাকার পরিকল্পনা করেছিলেন এবং অগ্রিম ভাড়াও পরিশোধ করে যান।

দেশব্যাপী তার নিখোঁজ হওয়ার সংবাদে আলোড়ন সৃষ্টি হয়। মঙ্গলবার রাতের দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

সৈয়দ নাইম রহমান হোটেলের রেজিস্টারে ঢাকার মিরপুরের পল্লবী এলাকার ঠিকানা ব্যবহার করেছেন এবং বাবার নাম লিখেছেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানিয়েছেন, রবিবার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগদানের পর দুপুর ১২টার দিকে অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

পুলিশ সুপার আরও জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাদারীপুরের ওই আবাসিক হোটেল থেকে নিখোঁজ কর্মকর্তা নাইম রহমানকে উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাইম রহমানকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বুধবার ঢাকার মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা