ছবি: সংগৃহীত
রাজনীতি

একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে: তারেক রহমান

সান নিউজ অনলাইন

দেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে। সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে যাবে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে না পারলে এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্যখাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে সেটি একমাত্র জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও আমরা এ কাজ করে যেতে পারবো।’

গত ৫ আগস্টের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সেদিন স্বৈরাচার সরকার পালিয়ে যায় সেদিন আমার দলের মহাসচিব সাহেব আমাকে জানালেন জাতীয় সরকারের কথা। আমি তাকে জানাই- আমরা জনগণের রায় মাথা পেতে নেব, তাদের কাছে যাব। আমি তখনই মনে করেছিলাম জাতীয় সরকারে আমরা যাব না। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব।’ দেশ নিয়ে নানারকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার দেশের মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছিল। তাদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যা ৩১ দফা নামে পরিচিত।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা