ছবি: সান নিউজ
রাজনীতি

কুষ্টিয়া-২ জামায়াত প্রার্থীর নেতৃত্বে গণ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুরের নেতৃত্বে গণ মিছিল করেছে সংগঠনটি।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণ মিছিলটি শুরু হয়। এরপর ভেড়ামারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শাপলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুর।

এ সময় উপস্থিত ছিলেন—কুষ্টিয়া জেলা জামায়াতের সাংস্কৃতিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর মো. জালাল উদ্দীন প্রমুখ।

গণ মিছিল শুরুর আগে আব্দুল গফুর বলেন, “আমাদের প্রত্যেকটি কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ আসনকে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। সাথে সাথে এই দেশের যুবসমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, সেই মাদক নির্মূল করা। এছাড়া দেশের আশিভাগ মানুষ কৃষির সাথে জড়িত—সেই কৃষি ও কৃষকের সকল রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা গ্রহণ করা আমার লক্ষ্য ও উদ্দেশ্য হবে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছি।”

ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেও নির্বাচন হলে তারা অংশ নেবেন উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডটা ঠিক থাকতে হবে। একটা সমতল মাঠ আমাদের জন্য থাকতে হবে। যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়—সে দাবি আমাদের থাকবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা