জাতীয়

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, চিকিৎসকরা বললেই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে

সান নিউজ অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। চিকিৎসকরা বললেই তাকে লন্ডন নেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, 'এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড বললেই তাকে লন্ডনে নেওয়া হবে।' এখন তার নিরাপত্তা ও চিকিৎসাগত দিক অত্যন্ত প্রাধান্য পাচ্ছে।'

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া এর আগেও আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। তাই এবারও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন, এমনটাই আশা তাঁর।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, 'দয়া করে যেটা ফ্যাক্ট, সেটার বাইরে গুজব ছড়িয়ে কাউকে বিভ্রান্ত করবেন না।'

এদিকে গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান ডা. জোবাইদা রহমান। পরে রাজধানীর ধানমন্ডিতে মায়ের বাড়িতে রাত্রিযাপন শেষে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন জোবাইদা রহমান।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন।

গত ২৩ নভেম্বর দিবাগত রাত থেকে এখন পর্যন্ত খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ওই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জোবাইদা রহমানও।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা