ছবি: সান নিউজ
রাজনীতি

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছে দলীয় নেতাকর্মীরা। এছাড়া আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ–মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্যানার–ফেস্টুনে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ আসনের মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা জানান, বিকেল ৫টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে এসে সড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় জেলা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হন। কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে মুহুর্মুহু স্লোগান দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানার–ফেস্টুনে আগুন জ্বালান। এ সময় দলের মহাসচিব ও সমাজকল্যাণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা