ছবি: সংগৃহীত
রাজনীতি

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা

সান নিউজ অনলাইন

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে তার নাম ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী এবং কৃষ্ণ নন্দী নিজেও। গত সপ্তাহ থেকেই তাকে এ আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন ছিল। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে বলেন, “অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়। প্রথমেই আমি জামায়াত ইসলামীকে ধন্যবাদ জানাই। আমাকে নমিনেশন দিয়ে ইতিহাসের রেকর্ড করল। আমি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমার প্রধান কাজ হবে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া।

তিনি আরও জানান, আগামীকাল থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। তখন খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা