ছবি : সংগৃহিত
সারাদেশ
ডিএনএ টেস্ট’র ফল প্রকাশ

বাগেরহাটের মোংলার চিলায় কবর দেয়া লাশ মাহে আলম’র

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোংলার চিলা গ্রামে হিলটন নাথ হিসেবে কবর দেয়া মরদেহ প্রকৃত পক্ষে ব্যবসায়ী মাহে আলম’র হবে। বাংলাদেশ পুলিশ এর ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি সিআইডি মালিবাগ শাখার ১ আগস্ট প্রকাশিত রিপোর্টের ফলাফলে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: জমি লিখে না দিলেই মামলা!

গত ১৪ এপ্রিল পরিবারের দাবির প্রেক্ষিতে দাকোপ থানা কর্তৃক হস্তান্তরকৃত হিলটন নাথকে চিলা গ্রামে কবর দেয়া হয়। মোংলার সুমন রানা কবর দেয়া হিলটন নাথ’র লাশকে পিতা মাহে আলম’র লাশ দাবির প্রেক্ষিতে ২৮ এপ্রিল দাকোপ থানায় জিডি করেন।

এই পরিস্থিতে দাকোপ থানার মামলায় আদালতের নির্দেশে সিআইডি’র ফরেনসিক ল্যাবরেটরি ডিএনএ টেস্ট’র মাধ্যমে প্রমাণ করে হিলটন নাথ হিসেবে কবর দেয়া লাশ হিলটনের নয়; লাশটি হবে সুমন রানার পিতা ব্যবসায়ী মাহে আলম’র।

ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি সিআইডি মালিবাগ ঢাকার ডেপুটি চীফ ডিএনএ এনালিস্ট স্বাক্ষরিত রিপোর্টে ( স্মারক নং-২৩-০১৭৭৫/১, তারিখ- ০১-০৮-২০২৩ ) জানা যায়, মোংলার চিলা গ্রামে কবর দেয়া হিলটনের লাশ হবে মোংলার ব্যবসায়ী মাহে আলম’র।

আরও পড়ুন: শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রেফতার ১

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ”গ” অঞ্চল খুলনার নির্দেশে গত ৯ মে ডিএনএ টেস্ট’র জন্য ঢাকার সিআইডি ল্যাবরেটরি হিলটন নাথ’র মা বিথীকা নাথ এবং মাহে আলম’র ছেলে সুমন রানার রক্ত নমুনা হিসেবে গ্রহণ করে ( জিআর মামলা নং- ৬৯/২৩ দা: )। দুই মাস বিশ দিন পরে ১ আগস্ট প্রকাশিত ডিএনএ টেস্ট’র ফলাফলে সিআইডি’র ডিএনএ পরীক্ষক মোহাম্মদ নাজমুল আলম টুটুল বলেন ”ডিএনএ পরীক্ষায় সুদৃঢ় ভাবে প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ বিথীকা নাথের জৈবিক সন্তান নয়”।

ডিএনএ পরীক্ষক মোহাম্মদ নাজমুল আলম টুটুল আরো বলেন ”ডিএনএ পরীক্ষায় সুদৃঢ় ভাবে প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ সুমন রানার জৈবিক পিতা”। উল্ল্যেখ্য গত ১৩ এপ্রিল সুন্দরবনের করমজলে অর্ধগলিত পাওয়া একটি মৃতদেহ দাবির পরিপ্রেক্ষিতে ১৪ এপ্রিল বিকেলে খুলনার দাকোপ থানা পুলিশ সুন্দরবনে নিখোঁজ জেলে হিলটন নাথ’র পরিবারের কাছে হস্তান্তর করে।

অন্যদিকে ১০ এপ্রিল মোংলার ব্যবসায়ী মাহে আলম নিখোঁজ হন। ১৪ এপ্রিল সকালে মাহে আলম’র ছোট ছেলে সুমন রানা মোংলা থানায় পিতার নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করেন। জিডি নং- ৬৬০। পরবর্তীতে হিলটন নাথ হিসেবে ১৪ এপ্রিল হস্তান্তরকৃত লাশের ছবি এবং ভিডিও ফুটেজ দেখে একই লাশকে সুমন রানা তার পিতা মাহে আলম’র লাশ দাবী করেন।

আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৩

এব্যাপারে সুমন রানা ২৮ এপ্রিল দাকোপ থানায় একটি জিডি করেন। জিডি নং- ১০৯৮, তারিখ- ২৮-০৪-২০২৩। এছাড়া হিলটন নাথ’র মা বিথীকা নাথ দাকোপ থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে খুন করে লাশ গুম করার অপরাধে ( ধারা ৩০২/২০১ পেনাল কোড ১৮৬০ ) একটি মামলা দায়ের করেন।

দাকোপ থানা মামলা নং- ১৬, তারিখ ১৫-০৪-২০২৩। অন্যদিকে সিসিটিভির ভিডিও ফুটেজ অন্যান্য আলামত দেখে সুমন রানা মামলা দায়ের করতে চাইলে মোংলা থানা প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ বাগেরহাটের আদেশের প্রেক্ষিতে মোংলা থানা মামলা গ্রহণ করে। ৩৬৪/১১৪/১০৯/৩৪ পেনাল কোড ১৮৮৬০ ( একই উদ্দ্যেশ্যে হুকুমদানের মাধ্যমে অপহরণ ও সহায়তা করার অপরাধ ) মোংলা থানা মামলা নং- ১৬, তারিখ ১১-০৫-২০২৩।

ডিএনএ টেস্ট’র ফল প্রকাশের পর ব্যবসায়ি মাহে আলম’র ছোট ছেলে সুমন রানা’র কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন যেহেতু চিলায় তিন মাস আটাশ দিন আগে কবর দেয়া লাশ হিলটনের নয়; সেটি আমার বাবা মাহে আলম এর এটা এখন প্রমাণিত।

আরও পড়ুন: ৫ ভরি স্বর্ণ ও ২ টি মোটর সাইকেলসহ গ্রেফতার ৪

প্রথমত আদালত এবং প্রশাসনের মাধ্যমে লাশ উত্তোলন পূর্বক দ্রুত ইসলামী রীতি অনুযায়ি লাশ দাফন করতে চাই। একই সাথে বলতে চাই আমার বাবাকে পরিকল্পিত ভাবে খুন করে লাশ গুম করার প্রক্রিয়ার সাথে যারা যুক্ত তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

এ প্রসংগে ভুল লাশ হিসেবে কবর হওয়া সুন্দরবনে নিখোঁজ হিলটন নাথের ভাই সাগর নাথ বলেন ডিএনএ টেস্ট’র রিপোর্ট এখনো হাতে পাই নাই। রিপোর্টের ফলাফলে যদি কবর হওয়া লাশ ব্যবসায়ী মাহে আলম’র হয় তাহলে আমরা আমাদের ভাই হিলটন নাথকে আমাদের কাছে ফিরিয়ে দেয়া হোক প্রশাসনের কাছে সেই দাবি করছি।

আরও পড়ুন: উলিপুরে ‘দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী

ডিএনএ টেস্ট’র ফলাফল এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন খুলনার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন আদালত এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাহে আলম’র ছেলে সুমন রানাকে লাশ বুঝিয়ে দেয়া হবে।

হিলটন নাথ’র মা বিথীকা নাথ ভুল তথ্য দেয়ায় মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হবে। আর মাহে আলমকে পরিকল্পিত ভাবে খুন এবং লাশ গুম করার অভিযোগ থাকলে মাহে আলম’র পরিবারের পক্ষ থেকে পৃথক মামলা করতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা