সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ২

শনিবার (১২ আগস্ট) দুপুরে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে শরিফপুর ইউনিয়নের বানারেরপাড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এ আদেশ দিয়েছেন।

আটককৃত মো. মুরাদকে (৫০) সাত দিনের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলণের সাথে সম্পৃক্ত থাকায় সেলিম মিয়া (৫০) এবং নূর উদ্দিনকে (৫৩) সাত দিনের কারাদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছে একটি অসাধু চক্র। এতে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ পেয়ে সদর উপজেলার শরিফপুরের বানারের পাড় এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন : জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, জেলা প্রশাসনের নির্দেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর ক, খ এবং ছ ধারা লঙ্ঘন করায় আসামী সেলিম মিয়া এবং নূর উদ্দিনকে সাত দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়া একই আইনের ধারা লঙ্ঘন করায় মো. মুরাদকে সাত দিনের জেল এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

তবে এ বিষয়ে শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম দাবি করে বলেন, আমি নিধি এন্টারপ্রাইজের নামে সরকারিভাবে লীজ নিয়ে বালু উত্তোলণের ব্যবসা করে আসছি। অবৈধভাবে বালু উত্তোলণ করা হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা