ছবি: সংগৃহীত
রাজনীতি

তারেক রহমানের জন্মদিনে মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিদিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মো. মহিউদ্দিন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের আগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় মো. মহিউদ্দিন বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য; বিশেষ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার অঙ্গীকার।” তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা মো. নিজাম উদ্দিনসহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা