ছবি: সংগৃহীত
রাজনীতি
আমজনতা দলকে নিবন্ধনে

সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন কর্মসূচি স্থগিত তারেকের

সান নিউজ অনলাইন

আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান টানা পাঁচ দিন ধরে চলা আমরণ অনশন ভেঙেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে সালাহউদ্দিন আহমেদ উপস্থিত হয়ে তারেক রহমানকে অনশন ভাঙান।

সালাহউদ্দিন আহমেদ অনশনস্থলে গিয়ে তারেক রহমানের হাতে পানি তুলে দিয়ে বলেন, “আগামীকাল আপিল করা হবে। কিছু অফিসের বিষয়েও সংস্কারের কাজ চলছে। এখন তোমার অনশন ভাঙা উচিত।” তার পরপরই তারেক রহমানকে সহকর্মীরা অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যান।

তারেক রহমান গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অনশন শুরু করেন। কারণ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রকাশিত রাজনৈতিক দল নিবন্ধনের তালিকায় তার দলের নাম না থাকায় তিনি প্রতিবাদে অনশন শুরু করেন।

তিনি অভিযোগ করেন, তার দল আমজনতার দল যথাযথভাবে সব শর্ত পূরণ করেছে এবং প্রতিটি জেলায় কার্যক্রম চালাচ্ছে, কিন্তু তদন্ত প্রতিবেদনে তা অস্বীকার করা হয়েছে। তাই, নিবন্ধন না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

অনশন চলাকালীন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে একাধিকবার স্যালাইন দেওয়া হয়। অনেক রাজনৈতিক দলের নেতারা অনশনস্থলে এসে তার প্রতি সংহতি প্রকাশ করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও কয়েকবার এসে কথা বললেও তিনি দাবি থেকে সরে যাননি।

অবশেষে সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে তার অনশন শেষ হয়। বিএনপি ও আমজনতার দলের নেতারা জানিয়েছেন, সোমবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ইসিতে আপিল আবেদন জমা দেওয়া হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা