ছবি: সংগৃহীত
রাজনীতি

আমজনতা দলের নিবন্ধনের পথে তারেক রহমানকে ইসি সচিবের নির্দেশনা

সান নিউজ অনলাইন

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রবিবার (৯ নভেম্বর) সাংবাদিকদের জানান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আইনগতভাবে আমরা আমাদের দিক থেকে যেটা বলা দরকার, সেটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এখন তারেক রহমান ও দলের পক্ষ থেকে চাইলে তারা আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি আছে তা পূরণ করতে পারেন।”

সিনিয়র সচিব আরও জানান, “অপিল, সংশোধনী, পরিমার্জন এবং সময় বর্ধন—এগুলো নির্বাচন প্রক্রিয়ায় প্রচলিত প্রথা। তারেক ও তার দল অনশন ভেঙে এ প্রক্রিয়া অনুসরণ করলে আইনগতভাবে তাদের আবেদন সুরার দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে।”

তিনি জানান, আপিল করলে তা কমিশন বা সচিবালয়ে করতে হবে, কারণ চিঠিপত্র সচিবালয় থেকে প্রেরণ করা হয়। “সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিল করা যাবে, যদি তারা করতে চান,” উল্লেখ করেন আখতার আহমেদ।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা