ছবি : সংগৃহীত
রাজনীতি

জুলাই বিতর্কে সালাহউদ্দিনের সাফ কথা: ‘অপব্যাখ্যার ফাঁদে পড়েছি’

সান নিউজ অনলাইন 

জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিএনপি নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ‘ক্ষমা চাওয়ার আহ্বান’-এর জবাব দিয়েছেন।

তিনি বলেন, “আমার বক্তব্যকে অপব্যাখ্যা করা হয়েছে। আমি কোথাও জুলাই যোদ্ধাদের দোষারোপ করিনি।”

সালাহউদ্দিনের দাবি, জুলাই সনদ সইয়ের দিন আওয়ামী ‘ফ্যাসিস্ট বাহিনী’ জুলাই যোদ্ধা পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।
তিনি বলেন, “কিছু ফ্যাসিস্ট বাহিনী জুলাই যোদ্ধার নাম ব্যবহার করে সংসদ ভবনের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রকৃত সংগঠন বা ব্যক্তি বিশৃঙ্খলায় জড়িত ছিল না, থাকতে পারে না।”

সালাহউদ্দিন জানান, জুলাই যোদ্ধাদের সংগঠনের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এবং তাঁদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধন করা হয়, যাতে “আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার” অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাঁর ভাষায়, “তাঁদের আশ্বস্ত করা হয়েছিল, তাঁরা আহতদের বীর হিসেবে স্বীকৃতি, চিকিৎসা ও ভাতা পাবেন।”

তবে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, “যদি আমি স্পষ্ট বলেছি যে প্রকৃত জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত ছিলেন না, তাহলে তারা কেন নিজেদের সেই দোষ নিতে চাইছেন?”

নাহিদ ইসলামের আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আমাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু আমি তো কিছু ভুল বলিনি; বরং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছি।”

এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের পরিপক্বতা নিয়েও প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন বলেন, “রাজনীতিতে আরও অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করা দরকার তাঁদের। ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দিতে হলে পরিণত হতে হবে।”

তিনি অভিযোগ করেন, “যারা এখনো পরোক্ষভাবে রাষ্ট্রক্ষমতার সুবিধা নিচ্ছে, তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক।”

শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই ভালো রাজনীতির চর্চা হোক, যাতে মানুষ বিকল্প হিসেবে ভালো রাজনীতি বেছে নিতে পারে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আখতার হোসেন এবং সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা