ছবি: সংগৃহীত
রাজনীতি
সুষ্ঠু ভোটের প্রত্যাশা

ভোট পাহারাদারি করতে জনসাধারণের আহ্বান জামায়াতের

সান নিউজ অনলাইন 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। তিনি বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের আশা নিয়ে বসে আছে। “এই নির্বাচনও যদি অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা চালানো হয়, সবাই বুলেট হয়ে বর্জন করবেন। দুষ্টুদের হাত আমরা বন্ধ করে দেব। শুধু ভোট দেবেন না, ভোটের পাহারাদারীও করবেন,” যোগ করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন-এর উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমাদের লড়াই সকল জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয়ে দেখি না। আপনারা ভোটের মাধ্যমে আপনার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদের থামাতে পারবে না।”

প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি একটি বাক্স পাঠাতে পারি, তাহলে বাংলাদেশে ইতিহাস রচনা হবে। আমাদের দেশে হাজার হাজার মা সন্তানহারা হয়েছেন। আমাদের দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে। চাঁদাবাজদের ঠিকানা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা এদেশে হবে না।”

অনুষ্ঠানে আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা