ছবি: সান নিউজ
রাজনীতি

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ‘লকডাউন’কে কেন্দ্র করে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি করার প্রস্তুতি নেওয়ার সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে বুধবার (১২ নভেম্বর) ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন—উলিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সহসভাপতি রুদ্র, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগের স্থানীয় নেতা বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান নিশান এবং হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. রাজু মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা