ছবি: সান নিউজ
রাজনীতি

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেনকে (৬৭) সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল, ফারুক হোসেন ওরফে 'বোমা ফারুক'-কে লকডাউন ষড়যন্ত্রের অন্যতম পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা হিসেবে দাবি করেন।

পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেছেন যে কর্মসূচি সফল করার জন্য ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী তাকে ৫ লাখ টাকা দিয়েছেন। এই ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাসহ মোট ৬টি মামলা রুজু আছে।

ফারুক হোসেনের বাম হাতের মধ্যমা আঙুল বোমা বিস্ফোরণে বিচ্ছিন্ন হওয়ায় তিনি ‘বোমা ফারুক’ নামে পরিচিত। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করে আসছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা