সংগৃহীত
রাজনীতি
সারজিস আলম

শাপলা প্রতীকেই আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি

সান নিউজ অনলাইন

কোনো দলের চাহিদা মতো একটা প্রতীক বরাদ্দ দিতে না পারলে এ কমিশনের ওপর থেকে জনগণ সম্পূর্ণ আস্থা হারাবে। আইনগত যেহেতু কোনো বাধা নেই তাই শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে এবং এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। অন্য কোনো অপশন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, নির্বাচন কমিশনের আইনগত কোনো বাধা না থাকলে দেশের যেকোনো দলের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া উচিত। কোনো প্রতীক আগে থেকে তালিকায় না থাকলে তা যুক্ত করতে হবে। মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না। এনসিপির চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশনকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে।

তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভৌমত্বের অংশ। দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দু পরিমাণ আপস করার সুযোগ নেই। দেশের ভেতর বসে হোক আর বাহিরের দেশে বসে হোক আমাদের পাহাড়ি এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সেনাবাহিনী ও সরকার এ দেশের সবার সহযোগিতা পাবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা