সংগৃহীত
অপরাধ

দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোহাম্মদ জাফর (১৮) নামে এক কিশোর দিনমজুরকে চুরির অভিযোগে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আজ সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয় ওই উপজেলার প্রকল্পবাজার এলাকার প্রধান সড়কের পাশ থেকে ।

নিহতের স্বজনদের অভিযোগ, গত ১০-১২দিন আগে নিহত জাফর বিএনপি নেতা সোহেলের বাড়িতে মাসিক চুক্তিতে কাজ নেন। গত ৫দিন আগে বাড়ির মালিককে না জানিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাদের আলমারির চাবি, মোবাইল চার্জার ও নগদ ১১শ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল। ঘটনাস্থলে নিহত জাফরের বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে তার বাবা চলে যায়। পরে সকালে জাফরের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

নিহত জাফরের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে আটক করে সালিসে নির্যাতন করা হয়েছে। তিনি বাজারে গিয়ে ছেলেকে নিয়ে আসতে চেয়েছিলেন; কিন্তু তার ছেলেকে দেওয়া হয়নি। এরপর জাফরকে মেরে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে অভিযুক্ত চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদ বলেন, স্থানীয় এনসিপির কয়েকজন নেতার সাথে আমার বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে আমাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার চেষ্টা করছে এনসিপি নেতারা। জাফরের বাবাকে খবর দিয়ে আনা হয়। পরবর্তীতে সেখানে তার বাবা ছেলেকে রেখে চলে যায়। পরে জাফরকেও তার বাবাকে নিয়ে আসার জন্য ছেড়ে দেওয়া হযেছে। এরপর কী ঘটেছে, আমি জানি না। সকালে তার মৃত্যুর খবর শুনি।

হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো.লেয়াকত আলী বলেন, প্রাথমিক ভাবে এটিকে হত্যাকান্ড মনে হচ্ছে। তবে শরীরে কোন আঘাতের চিহৃ নেই। ফাঁস দিয়ে মরলে রশির দাগ হবে চন্দ্রা আকৃতির কিন্তু এই রশির দাগটা গোলাকার।

নিহত জাফরের বাবা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা