সংগৃহীত ছবি
রাজনীতি

বিরাজনীতিকরণের প্রয়াস চলছে

নিজস্ব প্রতিবেদক : দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা শুক্রবার যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি বলব তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক। তিনি বলেন,পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সেই ব্রিটেন বলেন বা আমেরকিা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। তিনি বলেন, সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা।

তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক একটা দেশে এক একটা সময়ে যে ডিমান্ড হয় সে অনুযায়ী সংস্কার হয় এবং তা করেছেন রাজনীতিবিদরা।

আরও পড়ুন : নতুন দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান

রিজভী বলেন, একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।

তিনি আরও বলেন এখনো আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্রগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে তা জাতি মেনে নেবে না। আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন স্বার্বভৌম দেশ। একটি স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে এদেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারও হুমকিতে এ জাতি মাথা নথ করবে না। কারও দাসত্ব আমরা মেনে নেব না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা