ছবি-সংগৃহীত
জাতীয়

মৃত্যুর মুখোমুখি হয়েও মানুষের পাশে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও এদেশের মানুষের পাশ থেকে কখনো সরে যাননি। জনগণকে উন্নত এবং আধুনিক জীবন উপহার দেওয়ার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন: আ’লীগ না থাকলে দেশ অন্ধকারে যাবে

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটার সময় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নগরীতে শিশুদের জন্য আয়োজন একেবারে কম থাকে। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে। এ জন্যই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতেই এই বিশেষ আয়োজন হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আরও পড়ুন: রাজধানীতে বিএসপি চেয়ারম্যানের নেতৃত্বে শোভাযাত্রা

শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য রূপকল্প দিয়েছেন। ইন্টারনেট ও বিদ্যুৎ সুবিধাসহ মৌলিক চাহিদা পূরণ করে আমাদেরকে মধ্যম আয়ের মর্যাদাশীল বাংলাদেশ উপহার দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা