সংগৃহীত ছবি
রাজনীতি

শরীয়তপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. আলামিন সাওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সকাল ১১ টায় শরীয়তপুর কোর্ট এলাকায় থেকে জেলা কৃষক দলের উদ্যোগে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছে।

আরও পড়ুন: র‍্যাব বিলুপ্তির সিদ্ধান্ত হলে মেনে নেব

শরীয়তপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি আলী আজগর কাজীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুরের পিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ মাদবর, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, জেলা জিয়া মঞ্চের আহবায়ক কুদ্দুস মাদবর।

এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রিপন, সাধারণ সম্পাদক হাবিব, গেসাইরহাট উপজেলার সভাপতি বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, জাজিরা উপজেলার আহবায়ক মোল্লা নাসির উদ্দিন, সদস্য সচিব হারুন বেপারী, সখিপুর থানার সভাপতি বাবু মাল, শৌলপাড়া ইউনিয়নের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাবুল মাদবর, যুবদলের সভাপতি ইলিয়াস মৃধা সহ জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মীকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে ফোটাতেই খাল খনন কর্মসূচী শুরু করে। কৃষকদের সাথে মাঠে ময়দানের খান খনন কর্মসূচীতে নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজ করেছেন। তাই কৃষকদলের নেতাকর্মীদের কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা করতে হবে। বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি ঋণ, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ, ফসল বীমাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিতে হবে।

আরও পড়ুন: মামলা শেষে দেশে ফিরবেন তারেক

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা