সংগৃহীত ছবি
রাজনীতি

মামলা শেষে দেশে ফিরবেন তারেক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে থাকা সকল মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলো প্রত্যাহার শেষে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২.৪৫ মি. লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে রাজধানী হয়রত শাহজালাল বিমানবন্দরে সস্ত্রীসহ দেশে ফেরেন তিনি। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন? সাংবাদিকদের এমন এক প্রশ্নে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেই মামলাগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে সব মীমাংসা হলে তারপর তিনি দেশে ফিরবেন।

অন্য আরেক প্রশ্নের জবাবে মহাসচিব মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। এতে আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যে সকল সংস্কার জরুরি, তা শেষ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

এদিকে, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্ঠা করছে? তথ্য উপদেষ্টা এমন এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না, কেন বা কী পরিপ্রেক্ষিতে তিনি কী বলেছেন, তবে উনার ঐ বক্তব্য দেশের রাজনীতি বিরোধী। আমি আশা করি না, তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সব সময় ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। এই সমর্থনের মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠাতা করা।

আরও পড়ুন: এখন সাইবার যুদ্ধও করতে হবে

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতার জন্য বিএনপি গত ১৫ বছর কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা লড়াই, সংগ্রাম করছি। তথ্য উপদেষ্টা কী উদ্দেশ্যে এই কথা বলেছেন আমি জানি না।

ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্কের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেটি (আলোচনা) তো এগিয়ে যাচ্ছে।

তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশে বিশাল বিজয় হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

আরও পড়ুন: বিএনপির লং মার্চ যে রুটে

তিনি বলেন, আমি যেই উদ্দেশে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়াও প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সাথে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সাথে আলোচনা হয়েছে। আমার এই সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা