সংগৃহীত ছবি
রাজনীতি

মুন্সীগঞ্জে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়া এলাকার প্রধান সড়কে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আফসার উদ্দিন ভূইয়া'র সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আরও পড়ুন : সাংবাদিক সংসদ কক্সবাজার’র সভা অনুষ্ঠিত

এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মৃধা, মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, জেলা ছাত্রলীগের লীগের সভাপতি ফয়সাল মৃধাসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা