রাজনীতি

সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির আবেদন

নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি।

আরও পড়ুন : জনগণের কাছে আমি কৃতজ্ঞ

বুধবার (২৬ জুন) বেইলি রোড ডিএমপি কার্যালয়ে অনুমতির আবেদন পত্র জমা দিয়ে আসেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

টুকু জানান, দেশনেত্রীর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী শনিবার সমাবেশের কর্মসূচি রয়েছে। এই বিষয়ে আমরা গতকাল (বুধবার) চিঠি দিয়ে ডিএমপিকে অবহিত করে এসেছি।

আরও পড়ুন : সমাজ পরিবর্তনে শিক্ষার বিকল্প নেই

চিঠিতে বলা হয়, আগামী শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

আরও পড়ুন : চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ, গ্রেফতার ৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচিগুলো হলো : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ জুলাই সারা দেশের মহানগরগুলোতে এবং ৩ জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা