সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আলবার্ট আইনস্টাইন’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নারী দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ৩০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ৩ রমজান ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সমরেশ বসু’র প্রয়াণ

ঘটনাবলী

১৮৬৪ - স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৮৯১ - ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।

১৯২৫ - প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩১ - আলম আরা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।

১৯৩৯ - কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

১৯৫৫ - ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৩ - বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে।

১৯৭৫ - রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫ - রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮ - ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।

১৯৮০ - ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৮৫ - তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশীদের অনুচররা বোমা হামলা চালিয়েছিলো।

১৯৯০ - মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ - সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

২০০৭ - নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪জন গ্রামবাসী নিহত হন।

আরও পড়ুন: আলেকজান্ডার ফ্লেমিং’র প্রয়াণ

জন্ম

১৮৫৪ - পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী।

১৮৭৯ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।

আলবার্ট আইনস্টাইন ১৪ মার্চ ১৮৭৯ - ১৮ এপ্রিল ১৯৫৫ জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, ( যা "বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ" হিসেবে খেতাব দেওয়া হয়েছে ) আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯১৬ - ভারতের কম্পিউটারের জনক সমরেন্দ্র কুমার মিত্র।

১৯৩৩ - মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।

১৯৩৪ - আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী - ছড়ার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যাঁর বিশিষ্ট অবদান রয়েছে।

১৯৬৫ - আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

১৯৬৫ - রোহিত শেঠী : ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও উপস্হাপক।

১৯৮৬ - জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।

আরও পড়ুন: সমরেশ মজুমদার’র জন্ম

মৃত্যু

১৬৮২ - ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী।

১৮৮৩ - কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।

১৮৯৯ - হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।

১৯৭৫ - যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, একজন বাঙালি কবি ।

১৯৭৬ - পল্লীকবি জসিমউদ্দিন, একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।

১৯৮১ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৯৫ - উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৭ - বাঙালি কবি ও লেখক সামসুল হক।

২০১২ - হিমানীশ গোস্বামী বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ।

২০১৮ - স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা