সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সমরেশ বসু’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: আজ ঐতিহাসিক ৭ই মার্চ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১২ মার্চ) ২৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ৩০ শাবান ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান’র জন্ম

ঘটনাবলী

১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।

১৬০৯ - বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়।

১৭৮৯ - আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়।

১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮৬৭ - শেষ ফরাসি সৈন্যদল মেক্সিকো ত্যাগ করে ।

১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।

১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয় ।

১৯০৪ - ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় ।

১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।

১৯৫৪ - ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক সাহিত্য অকাদেমি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৯ - সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে।

১৯৭২ - ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ।

১৯৮৯ - আজকের দিনে স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথা World Wide Web (www) বৈশ্বিক তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।

আরও পড়ুন: সমরেশ মজুমদার’র জন্ম

জন্ম

১৪৭৯ - সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।

১৬৮৫ - জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী।

১৮৮১ - আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্কের জন্ম।

১৮৮৪ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।

১৮৮৯ - মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, লিবিয়ার বাদশাহ।

১৯১১ - আবু জাফর শামসুদ্দীন, কথাসাহিত্যিক ও সাংবাদিক।

১৯২৪ - উৎপলা সেন, প্রখ্যাত বাঙালি গায়িকা ।

১৯২৮ - ফজলে লোহানী, বাংলাদেশের টিভিব্যক্তিত্ব।

১৯৩৫ - রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক।

১৯৮৪ - শ্রেয়া ঘোষাল সঙ্গীত শিল্পী।

২০০৩ - নাঈম আহমেদ, বাংলাদেশের শিল্পপতি অর্থনীতিবিদ

আরও পড়ুন: আলেকজান্ডার ফ্লেমিং’র প্রয়াণ

মৃত্যু

১২৮৯ - জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি।

১৯২৫ - চীনের নেতা সান ইয়াৎ সেন।

১৯৩৭ - ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল।

১৯৬০ - পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন সেন।

১৯৭৭ - কেয়া চক্রবর্তী প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী ।

১৯৮৬ - বিশিষ্ট শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানী।

১৯৮৮ - কথাশিল্পী সমরেশ বসু (কালকূট)।

সমরেশ বসু (১১ ডিসেম্বর ১৯২৪ – ১২ মার্চ ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

২০০৩ - স্পার্টাকাসের লেখক, বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট।

২০১৩ - ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা