ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আলবার্ট আইনস্টাইন’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : কোনো চাপ নেই, নির্বাচন সুষ্ঠু হবে

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) ফাল্গুন ২৯, ১৪২৯ বঙ্গাব্দ। ২১ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

ঘটনাবলী :

১৮৬৪ - স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৮৯১ - ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।

১৯২৫ - প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩৯ - কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

১৯৫৫ - ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৫ - রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫ - রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮ - ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।

১৯৮০ - ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৮৫ - তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশীদের অনুচররা বোমা হামলা চালিয়েছিলো।

১৯৯০ - মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ - সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

২০০৭ - নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় চোদ্দোজন গ্রামবাসী নিহত হন।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

জন্মদিন :

১৮৭৯ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।

আলবার্ট আইনস্টাইন (১৪ মার্চ ১৮৭৯ - ১৮ এপ্রিল ১৯৫৫) জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc2 আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

১৯৬৫ - আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

আরও পড়ুন : কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

মৃত্যুবার্ষিকী :

১৬৮২ - ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী।

১৮৮৩ - কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্‌সবাদের প্রবক্তা।

১৮৯৯ - হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।

১৯৮১ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৯৫ - উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

২০১৮ - বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিং। কোয়ান্টাম বিজ্ঞানের তত্ত্ব কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতাবাদের জন্য তিনি জগৎজোড়া কিংবদন্তি বিজ্ঞানীর মর্যাদায় আসীন ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা