ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (১২ মার্চ) ফাল্গুন ২৭, ১৪২৯ বঙ্গাব্দ। ১৯ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : সংক্রমণে শীর্ষে রাশিয়া

ঘটনাবলী :

১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৬০৯ - বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়।

১৭৮৯ - আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়।

১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮৬৭ - শেষ ফরাসি সৈন্যদল মেক্সিকো ত্যাগ করে।

১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।

১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।

১৯০৪ - ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।

১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।

১৯৫৪ - ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক সাহিত্য অকাদেমি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৯ - সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে।

১৯৭২ - ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ।

১৯৮৯ - আজকের দিনে স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথা World Wide Web (www) বৈশ্বিক তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।

আরও পড়ুন : ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা, আহত ২ শতাধিক

জন্মদিন :

১৪৭৯ - সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।

১৬৮৫ - জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী।

১৮৮১ - আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্কের জন্ম।

১৮৮৪ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।(মৃ.১৯৬১)

১৮৮৯ - মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, লিবিয়ার বাদশাহ।

১৯১১ - আবু জাফর শামসুদ্দীন, কথাসাহিত্যিক ও সাংবাদিক।

১৯২৪ - উৎপলা সেন, প্রখ্যাত বাঙালি গায়িকা।(মৃ,১৩/০৫/২০০৫)

১৯২৮ - ফজলে লোহানী, বাংলাদেশের টিভিব্যক্তিত্ব।

১৯৩৫ - রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক।

১৯৮৪ - শ্রেয়া ঘোষাল সঙ্গীত শিল্পী।

শ্রেয়া ঘোষাল (জন্ম: ১২ই মার্চ ১৯৮৪) হলেন একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। তাকে শ্রেষ্ঠ এবং সর্বকালের সেরা ভারতীয় শিল্পীদের মধ্যে অন্যতম মনে করা হয়। শ্রেয়া ঘোষাল গত দুই দশক ধরে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তাঁর ব্যক্তিত্বের জন্যও তিনি প্রশংসিত। প্রসঙ্গত, শ্রেয়া ঘোষাল ভারতের সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া ও পুরস্কার প্রাপ্তদের মধ্যে শীর্ষস্থানীয়। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন।এছাড়া তিনি ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪ বার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ২ বার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৭ বার ফিল্মফেয়ার পুরস্কার, ও ১০ বার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।

২০০৩ - নাঈম আহমেদ, বাংলাদেশের শিল্পপতি অর্থনীতিবিদ।

আরও পড়ুন : নিরপেক্ষ নির্বাচন হলে পরাজয় হবে

মৃত্যুবার্ষিকী :

১২৮৯ - জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি।

১৯২৫ - চীনের নেতা সান ইয়াৎ সেন।

১৯৩৭ - ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল।

১৯৬০ - পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন সেন।(জ.১৮৮০)

১৯৭৭ - কেয়া চক্রবর্তী প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী ।(জ.০৫/০৮/১৯৪২)

১৯৮৬ - বিশিষ্ট শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানী।

১৯৮৮ - কথাশিল্পী সমরেশ বসু (কালকূট)।(জ.১৯২৪)

২০০৩ - স্পার্টাকাসের লেখক, বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট।

২০১৩ - ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন।(জ.১৯৩৭)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা