বাউল সম্রাট শাহ আব্দুল করিম
ঐতিহ্য ও কৃষ্টি

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) ২৮ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ। ১৫ সফর, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :
১৫৭৬- হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৭৮০- বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।
১৯২০- কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২২- লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
১৯২৪- চীনে গৃহযুদ্ধ।
১৯৪০- বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪৩- জার্মানি মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।
২০০৩- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে ৮ ইরাকি পুলিশকে হত্যা করে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

জন্মদিন :
১৮৮৭- রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা।
১৮৯৪- বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
১৯২৩- বাঙালি কবি ও অনুবাদক অরুণাচল বসু।
১৯৩১- বাঙালি ইতিহাসবিদ নিমাইসাধন বসু।
১৯৭৭- অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান ব্রাকেন।

আরও পড়ুন: এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

মৃত্যুবার্ষিকী :
১৯৮১- নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল।
১৯৯২- মার্কিন অভিনেতা অ্যান্থনি পারকিন্স।
২০০৯- বাংলাদেশি বাউল গানের শিল্পী শাহ আবদুল করিম। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলায় গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশের কাছে সংগীতের প্রাথমিক শিক্ষা নেন। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন শাহ, পাঞ্জু শাহ এবং দুদ্দু শাহের দর্শন থেকে। কর্মজীবনে তিনি ৫০০টিরও বেশি সংগীত রচনা করেছেন। বাংলা সংগীতে তাকে ‘বাউল সম্রাট’ হিসেবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।
২০১৪- প্রণোদিত প্রজননের জনক ড. হীরালাল চৌধুরী।

দিবস
বিশ্ব মনোসংযোগ দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা