ব্রিটিশ রানীর স্মৃতিবিজড়িত প্রেসিডেন্ট সেলুন এখন ইতিহাস
ঐতিহ্য ও কৃষ্টি
ব্রিটিশ রানীর স্মৃতি বিজড়িত

প্রেসিডেন্ট সেলুন এখন ইতিহাস

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : রেলের শহর বলা হয় উত্তরাঞ্চলের নীলফামারীর সৈয়দপুর উপজেলাকে। এ শহরের যে দিকে দু’চোখ যায় শুধু লাল আর লাল স্থাপনাগুলো নজরে আসে। এখানে রয়েছে ১৮৭০ সালে স্থাপনকৃত দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা। আর এ রেলওয়ে কারখানাকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস আর ঐতিহ্য।

আরও পড়ুন : ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য

গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বাংলাদেশ সফরের সময় রানী ট্রেনের যে কোচটিতে ভ্রমণ করেছিলেন তা এখন ইতিহাসের সাক্ষী।

১৯৮৩ সালে বাংলাদেশ সফর করেছিলেন রানী। প্রথম ব্রিটেনের রানীর ওই সফর ছিল স্মৃতিবিজড়িত। তখন রানীর ভ্রমণের জন্য বিশেষ ধরনের কাঠের ট্রেনের দুটি কোচ তৈরি করা হয়েছিল। তার মধ্যে সৈয়দপুরে রেলওয়ে কারখানায় রানী এলিজাবেথের ব্যবহার করা ছয় কামরার একটি সেলুন এখনও সযত্নে রাখা আছে। ভেতরে আছে রাজকীয় শয়নকক্ষ ও একটি কনফারেন্স রুম। সেলুন কোচটির নৈপুণ্য বলে দেয় এটি রানীর ট্রেন ভ্রমণের সময়ে এক ক্ষুদ্র রাজপ্রাসাদ।

আরও পড়ুন : বেঁচে থাকার সব দিয়েছে ভারত

নীলফামারীর সৈয়দপুরে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানায় গেলেই দেখা যাবে রানীর এই ক্ষুদ্র রাজপ্রাসাদ। রেল কোচটি লালগালিচায় মোড়ানো কাঠের ছয়টি কামরা। ভেতরে আছে শয়ন কক্ষ, বিলাসবহুল বাথরুম, বেসিন, শাওয়ার, লাইট, ফ্যান, সুইচ বোর্ড। একটি কনফারেন্স রুম। দেয়ালজুড়ে তামা-পিতলের আলপনা। সাবান-শ্যাম্পু আর ব্রাশ রাখার জন্য আছে তামার তৈরি নান্দনিক ঝুড়ি। আছে বিশাল সবুজ মার্বেলের বাথটাব ও পিতলের ঝরনা।

ব্রিটেনের রানী এলিজাবেথের ভারতবর্ষ ভ্রমণের জন্য ১৯২৭ সালে তৈরি করা হয় বিলাসবহুল এ কোচ। যা পরিচিত প্রেসিডেন্ট সেলুন কোচ নামে। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার জন্য এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ।

আরও পড়ুন : ভারতকে টপকে শীর্ষে বাংলাদেশ

কারখানার ক্যারেজ শপে সংরক্ষিত রাখা আছে কোচটি। সেখানে কিছু জিনিস মেরামত করে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের জন্য নেওয়া হবে কারখানায় নবনির্মিত জাদুঘরে।

কারখানার ক্যারেজ শপের ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, না ফেরার দেশে চলে গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর এই স্মৃতিটুকু আমরা বাংলাদেশ রেলওয়ের পক্ষে কালের সাক্ষী হিসেবে রেখে দিতে চাই।

তাই বর্তমানে সেলুন কোচটি কারখানার ক্যারেজ শপে আনা হয়েছে। কিছু জিনিস মেরামত করে দর্শনার্থীদের জন্য রাখা হবে নবনির্মিত রেলওয়ে জাদুঘরে।

আরও পড়ুন : জেগে উঠল ১২০ বছর আগের মসজিদ

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, সর্বপ্রথম রাণী এলিজাবেথ এই সেলুনে কোচে ভ্রমণ করেন। পরবর্তীকালে এটা পরিবর্তিত হয়ে প্রেসিডেন্ট সেলুন কোচ হিসেবে ব্যবহৃত হয়।

পরবর্তীতে এটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়লে মেরামতের জন্য আনা হয় সৈয়দপুর রেলওয়ে কারখানায়। বর্তমানে ব্যবহার না হলেও, আমরা ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে রেখে দিয়েছি এটি। যাতে আগামী প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে জানতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা