জাতীয়

শাহ্ আব্দুল করিমের ১০৫তম জন্মদিন আজ

সান নিউজ ডেস্ক : অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসংগীতের রচয়িতা বাউল শাহ্ আব্দুল করিমের ১০৫তম জন্মদিন আজ। করোনা মহামারীর কারণে বাউল সম্রাটের জন্মদিনে জেলা শিল্পকলা একাডেমি বা তার গ্রামের বাড়ি উজানধলে উল্লেখযোগ্য কোনও কর্মসূচি নেই। তবে বাউলের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও রাতে বসবে বাউল আসর। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাউলসহ অসংখ্য গণজাগরণের গানের রচয়িতা বাউল শাহ্ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। সমাজ পরিবর্তনের স্বাপ্নিক বাউল ছিলেন শাহ্ আব্দুল করিম। আমৃত্যু তিনি উজানধল গ্রামেই ছিলেন। অত্যন্ত সহজ-সরল জীবন যাপন করতেন তিনি। গানে-গানে অর্ধ শতাব্দীরও বেশি সময় লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। শাহ আব্দুল করিমের জন্মের শত বছর পেরিয়ে গেলেও দীর্ঘদিনের দাবি অনুযায়ী শাহ আব্দুল করিম একাডেমি স্থাপনে আলোর মুখ দেখেনি।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও বর্তমান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম স্মরণে তার নামে একটি একাডেমির স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বললেন, শাহ্ আব্দুল করিমের জন্মদিন উপলক্ষে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠান করা হবে। আব্দুল করিমের স্মরণে তার গ্রামের বাড়ি উজান ধলে একটি একাডেমি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। দিরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে, জায়গা বাছাই করে প্রস্তাব প্রেরণের জন্য। প্রস্তাব পাওয়ার পরপরই একাডেমির নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বাউল সম্রাট শাহ আবদুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেট শহরে একটি ক্লিনিকে মারা যান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা