আব্রাহাম লিংকন
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আব্রাহাম লিংকনের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি, ২০২২) ২৯ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ১০ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: সার্চ কমিটির বৈঠকে আসেনি ৬ জন

ঘটনাবলী:
১৫০২- ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।
১৮১৮- চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।
১৮৭৭- প্রথম টেলিফোনে সংবাদ প্রচার শুরু হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।
১৯৯৭- বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: শ্রমিক-হকারদের টিকা দেওয়া শুরু

জন্মদিন:
১৮০৯- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন। একজন মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সালে মৃত্যুর আগপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি ছিলেন। কাঠের গুঁড়ি দিয়ে তৈরি একটি ঘরে জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের মধ্যে ইন্ডিয়ানার সীমান্তে বেড়ে ওঠেন লিংকন। সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষারও সুযোগ পাননি তিনি। তবে নৈতিক, সাংস্কৃতিক, সাংবিধানিক এবং রাজনৈতিক সঙ্কট আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। আব্রাহাম লিংকন তার ছেলের শিক্ষককে একটি চিঠি লিখেছিলেন যা তার রূচিপূর্ণ ব্যক্তিত্বের পরিচয় দেয়।

১৮২৪- হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী।
১৮৭১- ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ।
১৯১৯- ভারতের বাঙালি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর বাড়ছে না

মৃত্যুবার্ষিকী:
১৮০৪- জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট।
১৯১৬- জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ট।
১৯৬১- বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত।
১৯৭৫- সাম্যবাদী ধারার বাঙালি কবি মহীউদ্দিন।

১৯৮০- ইতিহাসবিদ অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার। তিনি আর.সি.মজুমদার নামে পরিচিত। ১৮৮৮ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশের বর্তমান গোপালগঞ্জ জেলার (তৎকালীন ফরিদপুর জেলা) মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৩৬ থেকে ১৯৪২ সালে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ আর সি মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপর অনেক কাজ করেছেন। তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের উপরও অনেক কাজ করেন।

দিবস
আন্তর্জাতিক ডারউইন দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা