ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনী

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি, ২০২২) ২৭ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ৮ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৭৬৩- ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরি সমাপ্তি ঘটে।

১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাপান।

১৯৭৪- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।

১৯৯৬- আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু ১ম বারের মতো দাবা খেলায় গ্যারী কাসপারভকে পরাজিত করে।

২০১২– সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনীকে ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে তাদের রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটটিতে ছিলেন তাদের ৫ বছর বয়সী একমাত্র পুত্র মাহির সারোয়ার মেঘ।

আরও পড়ুন: সেই মুসকানের জন্য পুরস্কার ঘোষণা

জন্মদিন:
১৮৪৭- বাংলা সাহিত্যের একজন কবি নবীনচন্দ্র সেন।

১৮৮৭- নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী শ্যামমোহিনী দেবী।

১৯৩৮- বাংলাদেশি সংগীত শিল্পী আব্দুল জব্বার।

১৯৪২- ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখানো হবে

মৃত্যুবার্ষিকী:
১৯৩০- বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়।

১৯৪৪- প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য।

১৯৬৮- বাঙালি চিত্রশিল্পী মনীন্দ্রভূষণ গুপ্ত।

১৯৭৪- একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী সান্যাল।

২০০৫- মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক আর্থার মিলার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা