ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

কাজী মারুফের জন্ম, শশী কাপুরের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার (৪ ডিসেম্বর-২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ)। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:
১৮২৯- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।

১৮৩৩- আমেরিকায় দাসপ্রথা বিরোধী সংগঠন গড়ে ওঠে।

১৮৯৯- প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই জ্বরের ভ্যাকসিন মানব দেহে ব্যবহার করা হয়।

১৯৫৩- শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।

১৯৯০- গণআন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা।

জন্মদিন
১৮৮৮- ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার।

১৮৯৩- ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার দক্ষিণ গড়িয়ার সন্নিহিত কালিকাপুর গ্রামের এক বর্ধিষ্ণু জমিদার বংশে জন্মগ্রহণ করেন। ১৯২১ থেকে ১৯৩২ সালের মধ্যে মোট ২২টি নির্বাক চলচ্চিত্রে এবং তারপর ১৬টি সবাক চলচ্চিত্রে অভিনয় করেন। দুর্গেশনন্দিনী চলচ্চিত্রে ওসমানের ভূমিকায় তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি একজন দক্ষ নাট্যভিনেতা ছিলেন।
১৯২৫ সালে চিরকুমার সভা নাটকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসা পান।

১৯১০- ভারতীয় আইনজ্ঞ,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরমন।

১৯৩৫- বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক কাজী আবদুল বাসেত।

১৯৮৩- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ।

১৯৯১- অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড় সারাহ ভিঞ্চি।

মৃত্যুবার্ষিকী:
১১৩১- ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম। তিনি একজন ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর যুবা বয়সে তিনি সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসাবে প্রতিষ্ঠিত করেন। তিনি তার কবিতা সমগ্র, যেটি ওমর খৈয়ামের রূবাইয়াত নামে পরিচিত, তার জন্য বিখ্যাত।

১৯৮৯- পূর্ব পাকিস্তানের গভর্নর সৈয়দ মুহাম্মদ আহসান।

২০০০- ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক কলিন কাউড্রে।

২০১৭- বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর।

২০১৯- সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার বব উইলিস।

দিবস
বাংলাদেশ জাতীয় বস্ত্র দিবস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা