ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

জ্যাক শিরাকের জন্ম, জর্জ হ্যারিসনের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (২৯ নভেম্বর, ২০২১)। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫২০- স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।

১৫৯৬- রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন।

১৭৭৫- স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।

১৭৯২- মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।

১৮৩৯- গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।

১৮৯৭- ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।

১৯১০- ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।

১৯১৩- যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।

১৯১৮- লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।

১৯৩২- সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।

১৯৪৪- আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।

১৯৪৭- পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখণ্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।

১৯৮৮- প্রলংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।

১৯৯৪- নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

১৯৯৬- সীমান্ত সমস্যা নিয়ে চীন-ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৪- বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

জন্মদিন:
১৪২৭- চীনের রাজা ঝেংটংয়ে।

১৮৭৪- পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ অ্যাগাস মোনেশ।

১৮৯৪- রুশ ঔপন্যাসিক বোরিস পিলনিয়াক।

১৯৩২- জ্যাক শিরাক, ফ্রান্সের রাষ্ট্রপতি।

১৯৩৬- রসায়নে নোবেলজয়ী (১৯৮৬) তাইওয়ানজাত মার্কিন বিজ্ঞানী লু যুয়ান তেশ।

১৯৭৩- রায়ান গিগস, একজন ওয়েলশ ফুটবলার।

মৃত্যুবার্ষিকী:
১০৫৮- ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।

১৬৪৩- ইতালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদ।

১৮১২- শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহাম্মদ মহসীন।

১৯২৪- ইটালির মিউজিক কম্পোজার জিয়াকোমো পুচিনো।

১৯৪৯- রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

১৯৮৭- মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ।

১৯৯৩- ভারতের অগ্রগণ্য শিল্পপতি জি আর ডি টাটা।

২০০১- জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা