ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

তর্কবাগীশ ও মুনীর চৌধুরীর জন্ম ও ডা. মিলনের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (২৭ নভেম্বর, ২০২১)। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১০০১- গজনীর সুলতান মুহম্মদের কাছে জয়পাল সিংহের পরাজয়।

১৫৮২- উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।

১৮৯৫- বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।

১৯০১- ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।

১৯১২- আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।

১৯১৪- ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়।

১৯১৯- প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে বুলগেরিয়ার নোই চুক্তি স্বাক্ষরিত।

১৯৩২- পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।

১৯৪০ - আততায়ীর গুলিতে রুমানিয়ার প্রধানমন্ত্রী ইয়ার্গাসহ ৬৪ জন নিহত হন।

১৯৪১- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩- চার্চিল, রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।

১৯৮০- ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের গোড়ার দিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে এক অভিযানে ইরাকের নৌবাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়।

১৯৯২- ব্রিটেনের রানি আয়কর দিতে শুরু করেন।

১৯৯২- তুর্কমেনিস্তান, কিরঘিযিস্তান, উজবেকিস্তান, কাযাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’তে যোগ দেয়।

জন্মদিন:
১৭০১- জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ডার্স সেলসিয়াস, তিনি ছিলেন সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ।

১৮৫৭- জন্মগ্রহণ করেছিলেন চার্লস স্কট শেরিংটন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী, জীবাণুবিদ ও প্যাথলজিস্ট।

১৮৭০- জন্মগ্রহণ করেছিলেন জুহ কুস্টি পাসিকিভি, ফিনল্যাণ্ডের ফিনিশ অধ্যাপক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৮৭৮- জন্মগ্রহণ করেছিলেন যতীন্দ্রমোহন বাগচী, তিনি ছিলেন বাংলা ভাষার কবি।

১৮৯২- জন্মগ্রহণ করেছিলেন আজিজুল হক, তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক।

১৯০০- জন্মগ্রহণ করেছিলেন আবদূর রশীদ তর্কবাগীশ, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯০৩- জন্মগ্রহণ করেছিলেন লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯২৫- জন্মগ্রহণ করেছিলেন মুনীর চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশি ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী।

১৯৪০- জন্মগ্রহণ করেছিলেন ব্রুস লি, তিনি ছিলেন চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।

১৯৪০- চীনের রাজা জিয়াওজিংয়ে জন্মগ্রহণ করেন।

১৯৫২- জন্মগ্রহণ করেছিলেন বাপ্পী লাহিড়ী, তিনি ভারতীয় উপমহাদেশের সংগীত পরিচালক।

১৯৫৪- শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ জন্মগ্রহন করেন।

১৯৬৪- জন্মগ্রহণ করেছিলেন রবার্ট ম্যান্সিনি, তিনি সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৯- জন্মগ্রহণ করেছিলেন টেমু টাইনিও, তিনি ফিনিশ ফুটবলার।

১৯৮৪- জন্মগ্রহণ করেছিলেন সানা নিলসেন, তিনি সুইডিশ গায়িকা।

১৯৮৬- জন্মগ্রহণ করেছিলেন সুরেশ কুমার রায়না, তিনি ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু দিবস
০০০৮- মৃত্যুবরণ করেন হোরেস, তিনি ছিলেন রোমান সৈনিক ও কবি।

১৫৭০- মৃত্যুবরণ করেন জাকপ সান্সভিনো, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর ও স্থপতি।

১৫৯২- সুইডেনের রাজা তৃতীয় জন মৃত্যুবরণ করেন।

১৮৫২- মৃত্যুবরণ করেন অগাস্টা অ্যাডা, তিনি ছিলেন কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।

১৯৪০- মৃত্যুবরণ করেন নিকলা ইওরগা, তিনি ছিলেন রোমানিয়ান ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও ৩৪তম প্রধানমন্ত্রী।

১৯৫৩- মৃত্যুবরণ করেন ইউজিন ও’নিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নাট্যকার।

১৯৭৭- ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক আতাউর রহমান ইন্তেকাল করেন।

১৯৮১- মৃত্যুবরণ করেন লটে লেনয়া, তিনি ছিলেন অস্ট্রিয়ান গায়িকা ও অভিনেত্রী।

১৯৮৪- মৃত্যুবরণ করেন অসিতবরণ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি অভিনেতা ও গায়ক।

১৯৯০- বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ডা. শামসুল আনাম মিলন শহীদ হন।

১৯৯৮- গবেষক ও লেখক নরেন বিশ্বাস মৃত্যুবরণ করেন।

২০০৮- মৃত্যুবরণ করেন বিশ্বনাথ প্রতাপ সিং, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।

২০১৪- মৃত্যুবরণ করেন ফিলিপ হিউজ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা