লাইফস্টাইল

হাড় দুর্বলে পানীয়গুলো পান করুন

লাইফস্টাইল ডেস্ক: হাড় দুর্বল হলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। হাড় শক্তিশালী করার জন্য আর জিমে ছুটতে হবে না। কিছু পানীয় আছে যেগুলো হাড়ের দুর্বলতা দূর করতে সাহায্য করে। শক্তিশালী এবং সুস্থ হাড় বজায় রাখতে পুষ্টিকর খাদ্য অপরিহার্য। পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নেওয়া যাক- সুস্বাদু এবং পুষ্টিকর পানীয় সম্পর্কে।

আরও পড়ুন : ভেজিটেবল মুঠো কাবাব তৈরির রেসিপি

১) দুধ: দুধ ক্যালসিয়ামের ভালো উৎস। নিয়মিত দুধ খেলে তাতে থাকা ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করবে। এটি কেবল হাড়ের শক্তিই বাড়ায় না, একই সঙ্গে আরও অনেক পুষ্টি শরীরে পৌঁছে দেয়। তাই হাড়সহ পুরো শরীর সুস্থ রাখতে দুধ পান করার অভ্যাস করুন।

২) গ্রিন টি: সাধারণ চায়ের বদলে গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই প্রশান্তিদায়ক পানীয় শুধু স্ট্রেস কমাতেই সাহায্য করে না এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।

আরও পড়ুন : অতিরিক্ত কফি পানে যে বিপদ

৩) গ্রিন স্মুদি: গ্রিন স্মুদি ক্যালসিয়াম-সমৃদ্ধ সবুজ শাক দিয়ে পরিপূর্ণ। পালং শাক এবং অন্যান্য শাক-সবজি শক্তিশালী হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি হিসেবে কাজ করে। এই সবুজ শাক-সবজিতে পুষ্টিকর এবং হাড় ভালো রাখার অনেক উপাদান থাকে। তাই এই স্মুদি পান করলে তা আপনাকে সতেজ রাখবে এবং হাড় শক্তিশালী করতেও কাজ করবে।

৪) অরেঞ্জ জুস: এক গ্লাস তাজা কমলার রস দিয়ে আপনার দিন শুরু করুন। এই সুস্বাদু পানীয় ভিটামিন সি সমৃদ্ধ যা শক্তিশালী হাড়ের জন্য কোলাজেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কেবল আপনার হাড়ই ভালো রাখবে না, সেইসঙ্গে পুরো দিনকেই সতেজ করে তুলবে।

আরও পড়ুন : কুমড়ার বড়ির ঝোলের রেসিপি

৫) ব্রকলি জুস: ব্রকলির জুস অত্যন্ত পুষ্টিকর জুস। ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি সমৃদ্ধ পানীয়টি আপনার হাড়ের স্বাস্থ্যকে উন্নত করার একটি দুর্দান্ত উপায় হতে পারে। সুস্বাদু এবং পুষ্টিকর এই পানীয় আপনার খাবারের তালিকায় যুক্ত করে নিন।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা