লাইফস্টাইল

শীতে প্রয়োজনীয় খাবার

লাইফস্টাইল ডেস্ক: এখন শীত মৌসুম। এ সময় একটু বেশি উষ্ণতা সেই সাথে শীতের খাবারও নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে এ সময় সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের ত্বকে যা শুরু হয় শীত আসার আগে থেকেই।

আরও পড়ুন : সারা বছর মশলা ভালো থাকবে যেভাবে

শীতের শুরুতেই ত্বকের রুক্ষতা সবার আগে নজরে আসে। তবে বেশি দেখা যায় ঠোঁট, পায়ের গোড়ালি, কনুই ফেটে যায় ও চুল হয়ে যায় বিবর্ণ। তবে এ সমস্যা সমাধানে সচেতন হতে হবে।

তাই শীতে কিছু খাবার যোগ-বিয়োগ করতে হবে। শীতে ত্বক ভালো রাখাতে তালিকায় রাখতে হবে ৫ টি খাবার-

১) মিষ্টি আলু: শীতকালীলে ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি আলু খেতে হবে , যা ত্বকের জন্য প্রয়োজনীয়। এ খাবারে আরও বিটা-ক্যারোটিন থাকে, যা শীতের প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। তাই শীতের সময়ে নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন। এই খাবার আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করবে।

২) পালং শাক: ভিটামিন, পুষ্টি ও খনিজের পাওয়ার হাউস বলা হয় পালং শাককে। তাই শীতে ত্বক ভালো রাখতে পালং শাক নিয়মিত খেতে হবে। এতে আরও রয়েছে আয়রন ও ত্বক-বান্ধব ভিটামিন ই। পালং শাকের ভিটামিন এ এবং সি থাকে যা ত্বক ভালো রাখতে কাজ করে থাকে। এই শাক অ্যান্টিঅক্সিডেন্ট ও হাইড্রেশনে ভরপুর যা আপনার ত্বককে অতিরিক্ত সুবিধা দেয়।

আরও পড়ুন : হাঁসের ঝাল তৈরির রেসিপি

৩) মাছ: মাছের থাকে ফ্যাটি অ্যাসিড। যা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বিভিন্ন ধরনের মাছ হলো ‘ওমেগা -৩’ এর অন্যতম উৎস । ডুবো তেলে মাছ ভাজার পরিবর্তে স্বাস্থ্যকর পদ্ধতিতে রান্না করতে হবে। তার মধ্যে গ্রিলিং, পোচিং, স্টিমিং বা বেকিং। শরীরে প্রদাহ কমাতে নিয়মিত মাছ খেতে হবে। সামুদ্রিক মাছ যেমন স্যামন, ম্যাকেরেল এবং সার্ডিনের আপনার ত্বক ভালো রাখতে কাজ করে।

৪) অ্যাভাকাডো: অ্যাভাকাডো বিদেশি ফল। তবে এখন আমাদের দেশে এটি পাওয়া যায়। অ্যাভোকাডো পুষ্টিগুণে ভরা অর্থাৎ এ ফলে ফোলেট, ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি এবং ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা-ক্যারোটিন থাকে যা শীতকালে ত্বককে অতিরিক্ত পুষ্টি সরবরাহ ও শুষ্কতা দূর করে। এ ফলটি ত্বক ভালো রাখার পাশাপাশি শরীরের আরও অনেক উপকার করে।

আরও পড়ুন : ৫ মশলার গুণেই জব্দ ডায়াবেটিস!

৫) বাদাম ও বীজ: বাদাম এবং বীজ অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজনীয় ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ যা শরীরকে পুষ্টি জোগাতে কাজ করে। এ দুটি খাবার নিয়মিত খেলে ত্বকের কোষের ক্ষতি সারাতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বকের নতুন কোষ সৃষ্টি করে। ত্বককে মসৃণ করতে নিয়মিত বাদাম ও বীজ খাবার খান।

সান নিউজ/একে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা