ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

নো বাই চ্যালেঞ্জে টাকা সঞ্চয়

লাইফস্টাইল ডেস্ক: অপ্রয়োজনীয় খরচ না করে কৌশলগত পন্থায় অর্থ সাশ্রয়কে বলা হয় নো বাই চ্যালেঞ্জ। এর মানে নিজেকে বঞ্চিত করা নয়, বরং প্রয়োজনীয় চাহিদাগুলো আগে পূরণ করা ও ব্যয় করার অভ্যাসের পরিবর্তন করা।

আরও পড়ুন: দ্বিমুখী সহকর্মীদের চিনে নিন

‘নো বাই চ্যালেঞ্জ’ মননশীল খরচের দিকে মানসিকতাকে পরিবর্তন করে। এটি কেনাকাটার পেছনে যুক্তিপূর্ণ কারণ খুঁজতে শেখায়। এই চ্যালেঞ্জের মাধ্যমে অপরিহার্য চাহিদা এবং ক্ষণস্থায়ী চাহিদার মধ্যে পার্থক্য জেনে সাশ্রয়ী হতে পারেন।

সেক্ষেত্রে আপনার করণীয়-

(১) ​খরচের হিসাব রাখা:

আপনার ব্যয়ের ধরণ বোঝার চেষ্টা করুন। অর্থ কোথায় যাচ্ছে, তা শনাক্ত করে ব্যয়ের ধরন অনুসারে শ্রেণিবদ্ধ করুন। চ্যালেঞ্জের সময় কোন খরচগুলোতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, তা বোঝার জন্য এ পদক্ষেপটি গুরুত্বপূর্ণ।

(২) ​নির্দিষ্ট ব্যয়ের দিকে লক্ষ্য করা:

প্রধান ব্যয়ের ক্ষেত্রগুলো শনাক্ত করে চ্যালেঞ্জের সময়ে ফোকাস করার জন্য একটি নির্দিষ্ট ব্যয় বেছে নিন। এর মধ্যে অপ্রয়োজনীয় খরচ অন্তর্ভুক্ত থাকতে পারে। যেমন- উপহার দেওয়া, ছুটি কাটানো, অনলাইন শপিং, খাবার খাওয়া বা নতুন পোশাক এবং বিউটি আইটেম কেনা।

আরও পড়ুন: নাকের দু’পাশে চশমার দাগ উঠবে যেভাবে

(৩) ​প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি:

মুদি, ওষুধ, ইউটিলিটি বিল ও গ্যাসের মতো প্রয়োজনীয় খরচের একটি তালিকা তৈরি করুন। একই ভাবে বিলাসবহুল খরচেরও তালিকা তৈরি করুন। এই স্পষ্ট পার্থক্য ‘নো বাই চ্যালেঞ্জ’ আপনার খরচের সিদ্ধান্তগুলোকে পথ দেখাবে।

(৪) দীর্ঘস্থায়ী পণ্যের দিকে মনোযোগ:

চ্যালেঞ্জের সময় অপ্রয়োজনীয় জিনিসগুলোর তালিকা তৈরি করুন। এ সুশৃঙ্খল পদ্ধতি আপনার আবেগপ্রবণ কেনাকাটা করার প্রলোভনকে প্রতিরোধ করবে। তখন সাময়িক ভালো লাগার বদলে আপনি দীর্ঘস্থায়ী পণ্য কেনার প্রতি মনোযোগী হবেন। এটি আপনাকে আর্থিকভাবেও লাভবান হতে সাহায্য করবে।

আরও পড়ুন: যেসব রোগ ঘনঘন প্রস্রাবের কারণ

(৫) ছুটির দিন এবং উৎসব ঘিরে পরিকল্পনা:

ক্যালেন্ডার দেখে আসন্ন ছুটি এবং উৎসবের দিনগুলো চিহ্নিত করে, সেই অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করুন। এতে আগেভাগে পরিকল্পনা তৈরি এবং কেনাকাটার মাধ্যমে আপনি খরচের ক্ষেত্রে সর্বাধিক সাশ্রয় করতে পারবেন।

(৬) সহজ থাকুন:

সহজ থাকার বিকল্প নেই। অযথা খরচ বাড়ানোর মতো কিছু করার প্রয়োজন নেই। লোক দেখানোর জন্যও কিছু করতে যাবেন না। ‘নো বাই চ্যালেঞ্জ’কে কঠিন করে তুলবেন না। শুরুতে ৩০ দিনের জন্য এটি মেনে চলতে পারেন। এরপর বিষয়টি আপনার জন্য সহজ হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হয়ে উঠবেন।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা